সংগৃহীত ছবি
সারাদেশ

স্বর্ণসহ আটক ২

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের উথলী সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫ কেজি ওজনের স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও একই উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।

আরও পড়ুন : জীবন নিয়ে খেলতে দেব না

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীবননগরের উথলী সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার করা হবে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইক সীমান্তের দিকে যাওয়ার সময় গতিরোধ করা হয়। ইজিবাইক তল্লাশি করে ২৩টি স্বর্ণের বার (৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম) উদ্ধার করেন বিজিবির সদস্যরা। আটক করা হয় ইজিবাইক চালক ও যাত্রীকে।

৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা। অবৈভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় ৫৮ বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা