ছবি: সান নিউজ
সারাদেশ

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি

দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্রিত করার বিষয়ে ফেনীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ফেনী পৌর মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মো. দিদারুল আলম৯।

প্রশিক্ষণে দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের শনাক্ত করে পুনরায় একত্রিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এতে আলোচনা করেন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক।

এ সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান ও মেজবাহ উদ্দিন মিয়াজিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋনগ্রহীতাদের থেকে কিস্তি আদায় স্থগিত

সাম্প্রতিক অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে ক্ষ...

ভক্তদের অপেক্ষার অবসান, পর্দায় ফিরছেন তাহসান

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাহসান খান।...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

 শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ব...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা