ছবি: সংগৃহীত
জাতীয়

বিশ্বব্যাংকে কায়কাউসের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ পূরণের ২ বছর আগেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আহমদ কায়কাউসের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন: সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

বুধবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও কী কারণে এ চুক্তি বাতিল করা হয়েছে, তা প্রজ্ঞাপনে বলা হয়নি। তবে বরাবরের মতোই রাষ্ট্রপতির আদেশ এবং ‘জনস্বার্থ’ শব্দটি উল্লেখ থাকে এতে।

জানা গেছে, কায়কাউস চুক্তিভিত্তিক নিয়োগে মুখ্য সচিব পদে ছিলেন। তাকে ২০২২ সালের ৭ ডিসেম্বর ৩ বছরের জন্য বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সে হিসাবে ৩৬ মাসের মধ্যে তিনি দায়িত্ব পালন করলেন ১৩ মাস।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১৯ মাসে আয় ১২৭০ কোটি

জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস বিসিএসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএ ডিগ্রি নেয়ার পর ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে পিএইচডি ডিগ্রি নেন।

তিনি ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান এবং ২০২২ সালের ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা