সংগৃহীত ছবি
জাতীয়

১০০ বিজিপিকে হস্তান্তর

জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০০ জন সদস্যকে।

আরও পড়ুন: ১৭ দিন বন্ধ পোস্তগোলা সেতু

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাঁজোয়া যান নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সেখান থেকে একে একে ১০০ জন বিজিপি সদস্যকে তোলা হয় বিজিবির কাভার্ডভ্যানে। তাদেরকে টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের তুমব্রু লেফট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকিতে রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে বিজিপি ও সেনাবাহিনীর তীব্র লড়াই হয়েছে। এতে আরাকান আর্মি মিয়ানমার সরকারের দুটি স্থাপনা দখল করে নিয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি আরাকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্প দখল করে নেয়। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে গত কয়েক দিনে বিজিপি সদস্য, সামরিক ও বেসামরিক ৩৩১ জন নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ও উখিয়ায় পালিয়ে আসেন। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে নিরাপদ আশ্রয়ে যান। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।

আরও পড়ুন: কনটেইনার পড়ে শ্রমিক নিহত

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলা‌দে‌শে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের সমুদ্রপ‌থে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা