সংগৃহীত ছবি
সারাদেশ

এখনও উদ্ধার হয়নি অপহৃত ২৬ শ্রমিক

জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালালেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন।

আরও পড়ুন: সাগরে মাছ আহরণে নতুন নিষেধাজ্ঞা

তিনি জানান, এই অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদেরকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে। এদিকে, ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছেন সন্ত্রাসীরা। এখনও অপহৃতদের শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত ২-আড়াই মাস ধরে লামা উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে পৃথক ৫টি বাগান থেকে ২৬ রাবার শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে তুলে নিয়ে যায়। এ সময় ২৬ শ্রমিককে অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, পাথর, বাঁশ শ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা