সংগৃহীত ছবি
সারাদেশ

পাইপলাইনে তেল যাচ্ছে ঢাকায় 

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকা অঞ্চলে সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই ডিজেল পৌঁছাবে গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে। এ কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ বলছে সংশ্লিষ্টরা।

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা ক্রস করেছে। পুরো লাইন ভর্তি করতে ৩ কোটি ১৭ লাখ লিটার ডিজেল লাগবে। লাইন প্যাকিং শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বিপিসি কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

১০ জনের ইংল্যান্ডের দাপট, মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টারে থ্রি লায়ন্স

নাটকীয় ঘটনায় ভরা এক ম্যাচে ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে মেক্সিকোকে ৩-২...

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল

প্রচণ্ড গতির বাতাস, অতি ভারী বৃষ্টি এবং বিশাল ঢেউ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা