হাঁসের মাংস ভুনা
লাইফস্টাইল

হাঁসের মাংস ভুনা

সান নিউজ ডেস্ক: ভোজন রসিকদের কাছে হাঁস খুব প্রিয় একটি খাবার। হাঁস কম বেশি সবাই পছন্দ করেন। শীতকালে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। হাঁসের মাংস ভুনা দিয়ে চালের আটার রুটি কিংবা চিতই পিঠা জমে বেশ। জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার রেসিপি-

উপকরণ

১. হাঁস (১ কেজি বা বেশি)- ১টি

২. নারিকেলের দুধ- ২ কাপ

৩. পেঁয়াজ বাটা ১ কাপ

৪. দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা বাটা- ১ টেবিল চামচ

৫. আদা বাটা- ২ টেবিল চামচ

৬. রসুন বাটা- দেড় টেবিল চামচ

৭. মরিচ বাটা- ১ চা চামচ

৮. হলুদ বাটা- এক চা চামচ

৯. পোস্তবাটা- আধা চা চামচ

১০. জিরা বাটা- ১ চা চামচ

১১. ধনিয়া বাটা- ১ টেবিল চামচ

১২. লবণ- পরিমাণমতো

১৩. লেবুর রস- ২ টেবিল চামচ

১৪. চিনি- ১ চা চামচ

১৫. তেল- পরিমাণমতো

১৬. গরম পানি- পরিমাণমতো।

পদ্ধতি

চামড়াসহ হাঁসের মাংস টুকরা করে ধুয়ে নিন। পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে রাখুন। আধা কাপ পেঁয়াজ কুচি বেটে নিন। ১ কাপ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে বাকি পেঁয়াজ কুচি, লেবুর রস বাদে সব মসলা, মাংস ও দেড় কাপ নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রয়োজনবোধে আরও পানি মিশিয়ে সেদ্ধ করা যেতে পারে। এরপর বাকি তেলে গরম মসলা ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ বাদামি করে ভেজে সেদ্ধ মাংস, চিনি ও লেবুর রস দিয়ে নেড়ে কষান। তেল উপরে এলে বাকি আধা কাপ নারিকেলের দুধ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে দমে রাখুন তেল উপরে না আসা পর্যন্ত। এরপর নামিয়ে গরম ভাত, পোলাও, খিচুরি, রুটি, চিতই পিঠা কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা