ফাইল ফটো
লাইফস্টাইল

শীতে ঠোঁট কেন ফাটে

লাইফস্টাইল ডেস্ক : শীতে ত্বক ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। এজন্য ত্বকের যত্নে শীতে সবারই সজাগ থাকতে হবে। ফাটা ত্বক সৌন্দর্য নষ্ট করে। তবে শীতে কেন ফাটে ত্বক?

আরও পড়ুন : শীতে সাইনাসের যন্ত্রণায় করণীয়

এছাড়া পা ও ঠোঁট ফাটে অনেকের। ত্বকের ফাটা স্থান দিয়ে রক্ত পড়ার ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে।

আসুন জেনে নেই :

শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না, ঠোঁটের ওপরও পড়ে ভীষণভাবে। এতে এ সময় নারী-পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট শুষ্ক থাকে এবং ঠোঁট ফাটতে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, শীতে আবহাওয়া শুষ্ক থাকে। অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও ঠাণ্ডা বাতাস এর কারণ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও কিছু পরিবর্তন আসে।

আরও পড়ুন : ভাইরাল ‘কাঁঠালের বার্গার’র রেসিপি

যেমন-শীতে অতিরিক্ত ধুলোবালুর কারণে শরীরে রুক্ষতা তৈরি হয়। ত্বকে অতিরিক্ত ময়লা জমে। ত্বক খসখসে হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়াই ত্বক ফাটার অন্যতম কারণ।

বিজ্ঞানীদের মতে, শীতে সূর্য হেলানোভাবে কিরণ দিলেও তা সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। শীতকালে বায়ুতে তেমন জলীয়বাষ্প থাকে না। ফলে শুষ্ক বায়ুতে চারপাশ থেকে পানি জলীয়বাষ্পে পরিণত হয়।

এ কারণে শীতকাল এলেই পুকুর, জলাশয় বা নদীর পানি কমতে দেখা যায়। বায়ুর মধ্যে জলীয়বাষ্পের ভারসাম্য রক্ষায় চারদিক থেকে পানির দরকার হয়।

আরও পড়ুন : মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায়

বিজ্ঞানীরা আরও বলেন, মানবদেহে ত্বকের কোষে যে পানি আছে, তা কোষের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ফলে শরীর শুষ্ক, রুক্ষ, টানটান হয়ে যায়। এক সময় ত্বক রুক্ষ হয়ে ফেটে যায়। শীতে ত্বক সব সময় শুষ্ক থাকে।

যার প্রমাণ শরীরের কোনো অংশে হালকা আঁচড় দিলে ত্বকের পাতলা চামড়া উঠতে থাকে। পায়ের ক্ষেত্রে টানটান ত্বকে যখন হাঁটা হয়, তখন শরীরের সব ভার পায়ের তলার পেছনের দিকে চাপ পড়ে ও পায়ের তলার চারদিকের ভারসাম্য রক্ষার জন্য ফাটতে থাকে।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা