শীতে উষ্ণ রাখবে যেসব খাবার ( ফাইল ফটো)
লাইফস্টাইল

শীতে উষ্ণ রাখবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে তাপমাত্রার পারদ নামার সাথে সাথে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো প্রয়োজনীয় তাপ গ্রহণ থেকে বঞ্চিত হয়। ফলে সাময়িক সময়ের জন্য শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি হয়।

আরও পড়ুন : শীতে হিটার ব্যবহারের সতর্কতা

তাই আমরা শীতে একটু উষ্ণতার খোঁজ করে থাকি। সারাদিন শীত শীত ভাব থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনা জরুরি। সেক্ষেত্রে কোন খাদ্যাভ্যাস আপনাকে উষ্ণ থাকতে সাহায্য করবে?

তবে এমন কিছু খাবার আছে যা গ্রহণ করলে শীতকালীন সময়েও শরীর সুস্থ এবং উষ্ণ থাকে।

আরও পড়ুন : চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?

শীতকালীন সময়ে শরীর সুস্থ-উষ্ণ রাখতে জেনে নেই কিছু খাবারের নাম :

খেঁজুর : সম্ভব হলে শীতকালে খেঁজুর খান। খেঁজুরে থাকা খনিজ, পুষ্টি উপাদান, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে।

সরিষা, গোল মরিচ, মেথি, জোয়ান এসব মশলা শীতে শরীর গরম রাখতে পারে। রান্নায় চায়ের সঙ্গে মিশিয়ে, স্যুপে দিয়ে বিভিন্নভাবে এসব মশলা খেতে পারেন।

খাদ্যতালিকায় ডিম, মাছ, পনির রাখতেই হবে। এসব খাদ্যে ভিটামিন বি-১২ ও প্রোটিন থাকায় আলস্য কেটে শক্তি বাড়ে।

শীতে প্রচুর শাক-সবজি পাওয়া যায়। মৌসুমী শাসক-সবজি খেলে শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে রান্নার সময় সঠিকভাবে রান্না করবেন।

আরও পড়ুন : কমলা লেবুর খোসার ব্যবহার!

কমলা, গাজর, পেয়ারা : সারাদিনে কম করে হলেও একটি করে কমলা, গাজর ও পেয়ারা খান। এগুলোর ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘এ’ আপনার শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলবে, দৃষ্টিশক্তি বাড়াবে, সেই সঙ্গে ত্বকের জন্যও উপকারী।

তিলের খাজা : গুড় ও তিলে দিয়ে তৈরি খাজা মিষ্টি স্বাদের। এর দুটো উপাদানই শরীরে তাপমাত্রা তৈরি করতে পারে। তিল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আর গুড় আয়রনের অভাব পূরণ করে।

লাড্ডু : লাড্ডু সাধারণত আটা, চিনি, ঘি, বাদাম, এলাচি দিয়ে তৈরি হয়ে থাকে। শীতকালে এটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। শরীরে উষ্ণতা বাড়াতে সব উপাদান বিদ্যমান।

কাজুবাদাম : ভিটামিন ‘ই’ সমৃদ্ধ। ঠাণ্ডার সময় এটি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এবং অ্যান্টিএজিং প্যাক হিসেবে কাজ করে।

আরও পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম

চিনাবাদাম : চিনাবাদাম প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলে পরপূর্ণ। এটি শরীরকে উষ্ণ করে ও প্রফুল্ল ভাব এনে দেয়।

কুকিজ : চিনি, ময়দা, দারুচিনি, বেকিং পাউডার, লবণ, মাখন, ডিম ও ভ্যানিলা একসঙ্গে মিশিয়ে সুস্বাদু কুকিজ তৈরি করা হয়।

স্বাদ যোগ করা ছাড়াও শীতকালীন স্বাস্থ্যের তরিকা হিসেবে এটি দারুণ কাজ করতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা