শীতে হিটার ব্যবহারের সতর্কতা
লাইফস্টাইল

শীতে হিটার ব্যবহারের সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক : পৌষের শুরুতে শীতের আগমনী বার্তায় ক্রমশ কমছে তাপমাত্রা। উষ্ণতার খোঁজে বাইরে বের হওয়ার সময় শীতের পোশাক তো রয়েছেই। ঘরে অনেকেই হিটার ব্যবহার করেন।

আরও পড়ুন : চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হিটার সর্বনাশা। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে এই বৈদ্যুতিক যন্ত্র।

সম্প্রতি হিটার চালিয়ে ঘুমন্ত অবস্থায় দম্পতির প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটেছে। তাই সাবধান হোন।

জেনে নিন হিটার ব্যবহারে শারীরিক ক্ষতি কী হতে পারে। আর ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতাই বা অবলম্বন করা আমাদের প্রয়োজন।

আরও পড়ুন : কমলা লেবুর খোসার ব্যবহার!

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, হিটার ব্যবহারকারীরা একাধিক শারীরিক সমস্যায় ভোগেন। সেগুলি হলো- শুষ্ক ত্বক, চোখ জ্বালা, কনজাংটিভাইটিস, চোখ চুলকানো, চোখে লালভাব, অ্যালার্জি।

শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে চাইলে হিটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নইলে বড়সড় বিপদ হতে পারে। জেনে নিন ঠিক কী কী সতর্কতা নেওয়া দরকার।

আরও পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম

১ ) বিছানার কাছে হিটার রাখবেন না।

২ ) হিটার তোষক, কম্বল, কাগজ থেকে দূরে রাখতে হবে।

৩ ) কার্পেট, কাঠ অথবা প্লাস্টিকের কোনও জিনিসের উপর হিটার রাখবেন না।

৪ ) শক্ত, দাহ্য নয় এমন সামগ্রীর উপর হিটার রাখুন।

৫ ) বাড়িতে পোষ্য কিংবা কচিকাঁচা থাকলে আরও সাবধান হোন। তারা যাতে কোনওভাবে হিটারের কাছাকাছি না যায়, সেদিকে খেয়াল রাখুন।

আরও পড়ুন : রক্তে প্লাটিলেট বৃদ্ধিতে যা খাবেন

৬ ) হিটার একটানা ঘরে চললে কার্বন মনোক্সাইড উৎপাদন হতে পারে। আর তার থেকে প্রাণহানিও অসম্ভব কিছুই নয়। তাই ঘুমোতে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বেরনোর সময় হিটার বন্ধ করতে ভুলবেন না।

৭ ) হিটার ঘরে চলার সময় কারও মাথা যন্ত্রণা, অস্বস্তি, পেটে ব্যথা, বমি, ক্লান্তিবোধ হলে সাবধান হোন। তড়িঘড়ি হিটার বন্ধ করুন। ঘরের জানলা, দরজা খুলে দিন।

৮ ) নিজের কিংবা পরিবারের সদস্যদের বিপদে ফেলতে না চাইলে সাবধানে হিটার ব্যবহার করুন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা