চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?
লাইফস্টাইল

চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?

লাইফস্টাইল ডেস্ক : শুধু বাঙালিই নয়, বিশ্বের প্রায় সব দেশেই চা খুবই পছন্দের এবং রুচিসম্মত একটি পানীয়। ভোরে ঘুম থেকে উঠেই হোক কিংবা বিকেলের আড্ডায় এক কাপ চা। বর্তমান বিশ্বে এই চা এর স্থান কিছুটা হলেও দখল করে নিয়েছে কফি।

আরও পড়ুন : কমলা লেবুর খোসার ব্যবহার!

অনেকের প্রশ্ন এখানেই - চা ও কফির মধ্যে পার্থক্য কী? কোনটি মানবদেহের জন্য বেশি ভালো?

চা ও কফি জাতীয় পানীয় প্রতিদিনের ডায়েটে যোগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাফেইন। এই উদ্দীপক আমাদের শরীরে অভূতপূর্ব এনার্জি যোগায়।

আরও পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, এক কাপ কফিতে থাকে ৮০ থেকে ১১৫ মিলিগ্রাম ক্যাফেইন। তবে বেশি পরিমাণ ক্যাফেইন থেকে হতে পারে নানা শারীরিক সমস্যাও। অপরদিকে চায়ে ১০ থেকে ১৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে।

চা ও কফির মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য দেখা যায় তা হল, ঘুমের ওপর এই দুই পানীয়ের আলাদা প্রভাব।

আরও পড়ুন : রক্তে প্লাটিলেট বৃদ্ধিতে যা খাবেন

গবেষণায় দেখা গেছে, সমপরিমাণ চা ও কফি গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে দিনের বেলা এনার্জির পরিমাণ সমান হলেও রাতে নিদ্রাহীনতায় বেশি ভোগেন কফি পানকারীরা।

গবেষকদের মতে, এর জন্য দায়ী কফিতে থাকা অত্যাধিক পরিমাণ ক্যাফেইন। প্রত্যেকদিন পরিমিত চা ও কফি দুটি পানীয় আমাদের শরীরে প্রবেশ করে সৃষ্টি করে এনার্জি।

আরও পড়ুন : শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৫ মশলা

তবে গবেষণা থেকে জানা গেছে, চা ও কফি একই পরিমাণ শক্তি প্রদান করলেও মস্তিষ্কের জন্য বেশি কার্যকর চা।

দাঁতের জন্য চা ও কফি দুটোই ক্ষতিকারক। তবে ডেন্টিস্টের মতে কফি পানে ক্ষতির পরিমাণ বেশি না হলেও ক্লোরেহেক্সাডাইন জাতীয় মাউথওয়াশ ব্যবহার করলে এই অল্প ক্ষতিই অনেক সময় গুরুতর আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন : রসমালাই তৈরির রেসিপি

অপরদিকে চা দাঁতের এনামেলের ক্ষতি করে খুবই সামান্য। ফলে দাঁতে এর ক্ষতির ভয় এবং প্রভাবও অনেক কম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা