লাইফস্টাইল

সফলতার মূলমন্ত্র!

সান নিউজ ডেস্ক: আমরা সবাই কাজ করি, তবে কাজগুলো পরিকল্পনা করে করলে অনেক গোছানোভাবে সম্পন্ন হয়। আর পূর্ব প্রস্তুতি থাকায় কাজের মানও অনেক ভালো হয়।

আরও পড়ুন: রক্তে প্লাটিলেট বৃদ্ধিতে যা খাবেন

পরিকল্পনা করার সময় কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া প্রয়োজন আসুন পরিকল্পনা করার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো জেনে নেই:-

১. সময়: পরিকল্পনা করার জন্য চাই পর্যাপ্ত সময়। অনেক কাজের সময় আপনি যদি সপ্তাহের কাজের পরিকল্পনা করতে চান তবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়তে পারে। এজন্য কিছুটা ফ্রি সময়ে ভেবে চিন্তে একটি কাজের তালিকা তৈরি করুন। প্রতিটি কাজ করার জন্য যথেষ্ট সময় রাখুন নিজের হাতে। এতোটুকু কাজই করার পরিকল্পনা করুন, যেটুকু করার সাধ্য এবং সব ধরনের প্রস্তুতি ও যোগাযোগ আপনার রয়েছে।

২. ডিজিটাল ডায়েরি: আগে আমরা অনেক কিছুই ডায়েরিতে লিখে রাখতাম। সময় পাল্টেছে এখন আমরা সেই আগের যুগের মতো আর সঙ্গে ডায়েরি নিয়ে ঘুরি না। সেই জায়গাটা নিয়ে নিয়েছে আমাদের হাতের মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ। নিয়মিত কাজের তালিকা একটি ফোল্ডারে রাখুন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাজের সময়টি মোবাইলে গুগল ক্যালেন্ডারে অ্যার্লাট সেট করে নিন। সময় মতো রিমাইন্ডার পেয়ে যাবেন। কাজের কথা ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।

৩. উদ্দেশ্য: আমরা পরিকল্পনা করতেছি সকলে কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে। কি উদ্দেশ্যে পরিকল্পনা করছেন, সেটা পরিষ্কার হওয়া খুব জরুরি। পরিকল্পনা করে আপনি কী অর্জন করতে চান, সেটা প্রথমেই লিখে ফেলুন। খেয়াল করুন পরিকল্পনা করতে গিয়ে আপনি উদ্দেশ্য থেকে কখনও দূরে সরে যাচ্ছেন কি না।

৪. লক্ষ্য নির্ধারণ: কবির কবিতার চরণের মতো ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর অতল, ঠিক তেমনি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য অর্জনের পুরো চেষ্টা করুন। দিন শেষে অবশ্যই মিলিয়ে দেখুন পুরো কাজটি ঠিকভাবে হয়েছে তো।

৫. কাজের তালিকা: কাজের তালিকা করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখুন সামনের সময়গুলোতে আপনার অফিসের কোন কোন কাজ প্রয়োজন।

৬. গুরুত্ব বুঝে: পরিকল্পনা করার সময়, কোন কাজগুলো আগে করা প্রয়োজন এবং কোন কাজগুলো পরে করলেও চলে এগুলোও বিবেচনায় রাখুন। বিবেচনা করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে রাখুন।

৭. মূল্যায়ন: আপনার পরিকল্পনায় অনুযায়ী কতটুকু কাজ হচ্ছে বা কতটুকু ফল পাচ্ছেন সেটা বিবেচনা করুন। অফিসের বাকিরা কি ধরনের মন্তব্য করছেন, তা গুরুত্বের সঙ্গে দেখুন। চেষ্টা করুন নিজের কাজকে প্রতিদিনই একটু একটু করে আরো ভালো করতে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা