শীতে বুকে কফ জমেছে? জানুন ঘরোয়া সমাধান। ( ফাইল ফটো)
লাইফস্টাইল

শীতে বুকে কফ জমেছে? জানুন ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেস্ক : শীতের শুরুতে অনেকেই ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন। ফলে সর্দি-কাশি, গলা ব্যথা, বুকে কফ জমার সমস্যা দেখা যায়। এগুলো সাধারণ সমস্যা মনে হলেও, সময় মতো এর চিকিৎসা না করা হলে শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে।

আরও পড়ুন : ক্লান্তি দূর করতে যা খাবেন

তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনি ঘরোয়া উপায়ে এই সব সমস্যা কমানোর প্রাথমিক চেষ্টা করতে পারেন।

তাহলে চলুন জেনে নেই এমন কিছু ঘরোয়া উপায়, যা গলায় ও বুকে কফ জমার সমস্যা উপশমে বিশেষ কার্যকরী :

লবণ পানি দিয়ে গার্গল করুন :

লবণ পানি দিয়ে গার্গল করলে গলা দ্রুত পরিষ্কার হয়। এক গ্লাস গরম জলে ২-৩ টেবিল চামচ লবণ মেশান। এটি দিয়ে ভালো ভাবে গার্গল করুন। প্রতিদিন দুই বেলা দুই থেকে তিন ঘণ্টা অন্তর গার্গল করুন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রমণ প্রতিরোধেও এই ঘরোয়া চিকিৎসা দারুণ কার্যকর।

আরও পড়ুন : রসমালাই তৈরির রেসিপি

খেতে হবে মধু ও আদা :

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ আদার রস মিশিয়ে খেতে হবে। গলা ব্যথা এবং শুষ্ক কাশি উপশমের জন্য প্রতিদিন তিনবার খান এটি। আদা গলা ব্যথা কমায়, মধু কাশি নিয়ন্ত্রণে সহায়তা করে।

ভেষজ চা খান :

পিপারমিন্ট চা কফের চিকিৎসায় কার্যকর। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে।

আরও পড়ুন : অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

এসেনশিয়াল অয়েল দিয়ে স্টিম নিতে হবে :

কফ পাতলা করার জন্য স্টিম নিন। দিনে একবার বা দুইবার এটি করতে পারেন। স্টিম নিলে আপনার শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে জমে থাকা কফ পরিষ্কার হবে। তবে গরম জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালে এটি আরও কার্যকর হতে পারে।

পুষ্টিকর খাবার খেতে হবে :

কফের সমস্যা দূর করতে খাওয়া-দাওয়ারও দিকে নজর দিন। এলাচ, পেঁয়াজ, আনারস, আদা, রসুন এবং গোলমরিচ বেশি বেশি খেতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা