ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

সান নিউজ ডেস্ক : দেহ-মন সুস্থ রাখতে ঘুমের বিকল্প নেই। শরীরের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও ঘুমের প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের মতে, শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো জরুরি। কিন্তু অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

আরও পড়ুন : দুপুরে চট্টগ্রামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় :

১) মানসিক অবসাদ : সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ও মন উৎফুল্ল থাকে। অতিরিক্ত ঘুমালে যেমন আলসেমি লাগে, কোনো কাজেও তেমন উৎসাহ খুঁজে পাওয়া যায় না।

২) প্রজনন ক্ষমতা কমে যাওয়া : দীর্ঘক্ষণ ঘুমালে শারীরিক সক্রিয়তা অনেকটাই কমে যায়। যার ফলে নারী-পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে। শারীরিক সক্ষমতা না থাকলে, প্রজননে সাহায্যকারী হরমোনের ভারসাম্যও নষ্ট হয়।

আরও পড়ুন : মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

৩) স্থূলতা : অতিরিক্ত ঘুমালে শরীরের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। পাশাপাশি এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগও বেড়ে যায়।

৪) হৃদ্‌যন্ত্রের সমস্যা : শারীরিক সুস্থতা বজায় রাখতে যেটুকু শরীরচর্চা প্রয়োজন, রোজ সেইটুকু করতে না পারলে হার্টের সমস্যা হবেই।

আরও পড়ুন : আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে

৫) রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া : রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নির্ভর করে কোনো ব্যক্তি কীভাবে জীবনযাপন করছেন তার ওপর। তাই শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের বিকল্প নেই।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা