মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা
খেলা

মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির পায়ের জাদুতেই কাতার বিশ্বকাপের শেষ আটের টিকিট পেল আর্জেন্টিনা। মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে বিশ্বসেরা খেলোয়াড় বলা হয়।

আরও পড়ুন : আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক

অস্ট্রেলিয়াকে একক নৈপুণ্য দেখিয়ে ২-১ গোলের ব্যবধানে হারালেন মেসি। কোয়ার্টার ফাইনালে উঠে গেল ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

আর্জেন্টিনা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিকে খেই হারালেও ধীরে ধীরে প্রাণ ফিরে পায়।

লিওনেল মেসি আর্জেন্টিনা দলে ফের ত্রাতা হয়ে আবারও আবির্ভূত হলেন। তার ঐতিহাসিক ১০০০তম প্রফেশনাল ম্যাচে গোল করার পাশাপাশি দুর্দান্ত খেলে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন।

আরও পড়ুন : মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন। আর অস্ট্রেলিয়ার গোলটি আসে এনজো ফার্নান্দেজের মাধ্যমে আত্মঘাতী গোলে।

মেসি নিজের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে আবারও নিজের জাত চেনালেন। শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা।

কিন্তু মেসিরা গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। ডি মারিয়ার অভাব হাড়ে হাড়ে তারা টের পাচ্ছিলেন।

আরও পড়ুন : পেলের অবস্থা সংকটাপন্ন

ম্যাচের প্রথম ৩০ মিনিটে কোনো শটই কেউ গোলমুখে নিতে পারেনি। ৩৬ মিনিটের সময় ডি-বক্সের বাইরে জটলা থেকে বল পেয়ে ডি-বক্সের সামান্য ভেতর থেকে বা পায়ের দারুণ বাকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। ১০০০তম ম্যাচে এটি তার ৭৮৯তম গোল।

মেসি বাহিনী ম্যাচের প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

আলবিসেলেস্তারা দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল করতে মরিয়া হয়ে খেলতে থাকে। ৫৬ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

অস্ট্রেলিয়ান গোলরক্ষক টার্নারের ভুলে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় এবং আর্জেন্টিনার জার্সি গায়ে ছয় ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো ছয়।

আরও পড়ুন : হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন

আর্জেন্টিনা বল দখলে রেখে মাঝমাঠ পুরোটা দখল নিয়ে খেলতে থাকে। অস্ট্রেলিয়ানরা অনেক চেষ্টা করেও যেন বারবার খেই হারাচ্ছিল। কিন্তু ৭৮ মিনিটে ভাগ্যগুণে গোল পেয়ে যায় তারা।

গুডউইনের ২৫ গজ দূর থেকে নেওয়া শট এনজো ফার্নান্দেজের গায়ে লেগে জালে জড়ালে লাইফ লাইন পায় অস্ট্রেলিয়া।

৮৩ মিনিটে ম্যাচে অজিদের সমতায় ফেরার সহজ সুযোগকে পরাস্ত করে দেন লিসান্দ্রো মার্টিনেজ। বেহিচ মাঝমাঠ থেকে ৪-৫ জনকে কাটিয়ে বল নিয়ে ডি-বক্সের ভেতরে গিয়ে শট নিলে মার্টিনেজ দারুণভাবে ট্যাকেল করে দলকে রক্ষা করেন।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

৮৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন লাউতারো মার্টিনেজ। মেসির বাড়ানো বলে গোলপোস্ট পুরো ফাঁকা পেয়েও গোলবারের ওপর দিয়ে শট নেন তিনি।

ম্যাচের ৯৫ মিনিটে আবারও অজি গোলরক্ষক টার্নার লাউতারো মার্টিনেজের শট রুখে দেন। রিবাউন্ডে মেসি শট নিলে সেটিও চলে যায় গোলবারের বাইরে।

৯৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসি নিজেই গোলবারের শট নেন। কিন্তু সামান্য বাইরে দিয়ে বল চলে যায়।

আরও পড়ুন : অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

খেলার একেবারে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার কুওলের শট দুর্দান্তভাবে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

প্রসঙ্গত, এ জয়ে কোয়ার্টারে চলে গেলো আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ল্যটিন আমেরিকার এই দেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান ধ...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিক...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

বিসিবির সঙ্গে আম্পায়ার সৈকতের চুক্তির সমাপ্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের...

৫ আগস্ট: গণঅভ্যুত্থানের বিজয়, নতুন বাংলাদেশের পথচলা ও ঐতিহাসিক তাৎপর্য 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন কেবল একটি তারিখ নয়; সেগুলো একটি জাতির স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা