খেলা

অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

সান নিউজ ডেস্ক: ম্যাচের শেষ মুহূর্তে হোয়াং হি চ্যানের গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নেয় তারা। কাতার বিশ্বকাপে এডুকেশন সিটি স্টেডিয়ামে জেগে উঠল কোরিয়ান উৎসবে।

আরও পড়ুন: ব্রাজিলকে উড়িয়ে ক্যামেরুনের চমক

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে এশিয়ার কোরিয়া দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। আজকের হারে পর্তুগালের অবশ্য সমস্যা হয়নি। তিন ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের সেরা হয়েছে রোনালদোর দলই।

ম্যাচের শুরুতেই হোর্তার গোলে এগিয়ে যায় পর্তুগাল। অবশ্য ২৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে সেউং-গিউ গোল করে সমতা ফেরান। এরপর উভয় দল বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো থেকে আর কোনো গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের যোগ করা সময়ে ৯০+১ হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এ সময় পাল্টা আক্রমণে সন হিউং-মিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান চ্যান।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

দুর্ভাগ্য দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের। কোরিয়ার সমান ৪ পয়েন্ট ও গোল ব্যবধান উরুগুয়ের। দুই দলের হেড টু হেডেও ড্র। উরুগুয়ে গোল করেছে দুটি আর কোরিয়া চারটি। বেশি গোল দেয়ার কারণে কোরিয়া পরের রাউন্ডে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা