ছবি-সংগৃহীত
খেলা

ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন

সান নিউজ ডেস্ক: লুসাইলে আজ শুক্রবার (২ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যামেরুন।

আরও পড়ুন: পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

শেষ ১৬ আগেই নিশ্চিত করে ফেলায় ব্রাজিলের জন্য ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। ফলে চিন্তামুক্ত নির্ভার হয়েই আজ খেলতে নামবে তিতের দল।

কতটা নির্ভার হয়ে, তা বোঝা যাচ্ছে ব্রাজিলের একাদশ গঠনের প্রক্রিয়া দেখে। রীতিমতো ঘোষণা দিয়ে একাদশে পরিবর্তন আনা হচ্ছে। সাইড বেঞ্চের একাধিক ফুটবলারকে বাজিয়ে দেখবেন তিতে। আর অধিনায়কের আর্মব্র্যান্ড উঠছে অভিজ্ঞ দানি আলভেজের হাতে। হয়তো এটিই হতে পারে আলভেজের বিদায়ী ম্যাচ।

ব্রাজিলের পরিবর্তনের শুরুটা হবে গোলপোস্টের নিচ থেকেই। এলিসনের বদলে আজ দেখা যাবে এন্ডারসনকে। ডিফেন্সে আলভেজ ও মিডফিল্ডের দায়িত্বে থাকবেন ফ্যাবিনো। আর আক্রমণে অ্যান্থনি ও গ্যাব্রিয়েল মার্সিয়াল থাকবেন গোল করার দায়িত্বে। তবে দ্বিতীয় সারির দল নিয়েও হেরে যেতে চায় না কোচ। ধরে রাখতে চায় গ্রুপপর্বে অপরাজিত থাকার রেকর্ড।

আরও পড়ুন: মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া

পরিসংখ্যান বলছে, ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ খেলেছে ২৯টি। যার সর্বশেষ ১৭ ম্যাচে অপরাজিত। যার মধ্যে ১৪টি জয় আর তিনটি ড্র। গ্রুপ ম্যাচের মধ্যে সর্বশেষ হেরেছিল সেই ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে। হারটি ছিল নরওয়ের বিপক্ষে। পরের ৬ আসরে কখনো কোনো গ্রুপ ম্যাচে হারেনি সেলেসাওরা। আজ ক্যামেরুনের সঙ্গে জিতলে বা ড্র করলেই তা ৭ আসরে পূর্ণ হবে।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় তুলে নেয় তিতের দল। সার্বিয়াকে ২-০ ও সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে শেষ ১৬-এর টিকিটও নিশ্চিত করে সেলেকাওরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল-ক্যামেরুন। এই ম্যাচ জিতলেই টানা ৭ আসরে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হারার কীর্তি গড়বে ব্রাজিল।

আরও পড়ুন: ব্রাজিলে করোনা আতঙ্ক

এদিকে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল শিবির। দলে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। নেইমারের পর অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

গোবিন্দের পরকীয়া নিয়ে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, বলিউডে তোলপাড়

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন বরাব...

সালমান খানের প্রথম প্রেম: কিয়ারা আদভানির মাসির চমকপ্রদ পরিচয়

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা