খেলা

ব্রাজিলে করোনা আতঙ্ক 

সান নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধেও পাওয়া যাচ্ছে না তাকে। এরইমধ্যে একাধিক ফুটবলার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বেশ বিপাকে পড়েছে ব্রাজিল টিম।

আরও পড়ুন: পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এমন দুঃসংবাদ পেলো ব্রাজিল শিবির।

দলে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। নেইমারের পর অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।

ব্রাজিলের কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বকাপের মধ্যে করোনো সংক্রমণ যদি ফের বাড়তে শুরু করে, বিপর্যয় এড়ানো অসম্ভব। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ ঠেকানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে করোনা ভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, কিন্তু আবার যে রক্তচক্ষু দেখাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে?

তিনি আরও বলেন, কাতারে দিনের বেলায় প্রচণ্ড গরম। রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। তার ওপরে স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও বাড়ছে।

আরও পড়ুন: রুক্মিণী মৈত্র আহত

আশঙ্কা ও উদ্বেগের মধ্যেই শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিতে। জানা গেছে, প্রথম একাদশে সাতটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে গোলে অ্যালিসনের পরিবর্তে খেলতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির এদেরসন বা ওয়েভারটনের মধ্যে একজনকে। রক্ষণে দেখা যেতে পারে দানি আলভেসকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা