প্রতীকী ছবি
খেলা

ইরানকে কাঁদিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ইরানকে হারিয়ে আট বছর পর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: সংক্রমন ও মৃত্যুতে শীর্ষে জাপান

আল থুমামা স্টেডিয়ামে মঙ্গলবার রাত ১টায় ইরানের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র। গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

আরও পড়ুন: কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

ম্যাচের শুরু থেকেই ইরানের ওপর আক্রমণের পশরা সাজিয়ে বসে যুক্তরাষ্ট্র। ১২তম মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড পুলিসিকের সামনে প্রথম সুযোগ আসে। তার দুর্দান্ত হেড সহজেই তালুবন্দী করেন ইরান গোলরক্ষক। ২৯তম মিনিটে আরেক ফরোয়ার্ড টিমোথি উইয়াহর শটও রুখে দেন এই গোলকিপার।

যার কারণে ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই ৫ বার ইরানের গোলপোষ্টে শট নেয় যুক্তরাষ্ট্র। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে ৩৯ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ডান পাশ থেকে ডি-বক্সে সার্জিনো ডেস্টের হেডের বল ইরানের ডিফেন্ডারদেরকে কাটিয়ে গোল করেন পুলিসিক।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও বল জালে পাঠায় যুক্তরাষ্ট্র। কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয় সে গোল। যার সুবাদে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় আমেরিকানরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের যায় ইরানিয়ানরা। তবে কোন শটই গোলমুখে নিতে পারছিল না তারা। তবে ম্যাচ শেষের মিনিট তিনেক আগে সুযোগ এসেছিল তাদের সামনে।

তবে মোর্তেজা পুরালিগাঞ্জির হেড যুক্তরাষ্ট্রের গোলের লক্ষ্যে থাকেনি। রেফারি বাঁশি দেওয়ার একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডি-বক্সে মেহদি তারেমি পড়ে গেলে পেনাল্টির আবেদন করে ইরান। তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি। ফলে কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন ইরান। আর জয়ের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিতে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্রের সমর্থকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা