প্রতীকী ছবি
আন্তর্জাতিক

কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে।

আরও পড়ুন: সংক্রমন ও মৃত্যুতে শীর্ষে জাপান

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি বলেন, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবারকে ২ লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা