রিসেপ তাইয়েপ এরদোগান
আন্তর্জাতিক

সন্ত্রাসীদের ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ তুরস্ক

সান নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ

সোমবার (২৮ নভেম্বর) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ হুমকি দেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত শেষ সন্ত্রাসীকে নিশ্চিহ্ন না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পিকেকে গোষ্ঠী সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়ে নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে। এর মধ্য দিয়ে তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

গত ১৩ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চল ইস্তানবুলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পূর্ব সিরিয়ার অবস্থান করা ওয়াইপিজি/পিকেকে গোষ্ঠীকে দায়ী করে এরদোগান বলেন, গাজিয়েন্টেপ জেলায় চালানো হামলায় তার ৫ বছরের একটি শিশু এবং ২২ বছরের একজন শিক্ষককে হত্যা করেছে।

আরও পড়ুন: ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

তিনি আরও বলেন, আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় কারও কাছ থেকে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কারও কাছে আমরা জবাবদিহি করব না। ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থানে যেতে বাধ্য করতে পারবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা