ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে জরুরি অবস্থা জারি

সান নিউজ ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় ইসচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: জাপান আমাদের ভালো বন্ধু

ভূমিধসে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। রোববার (২৭ নভেম্বর) থেকে ইসচিয়া দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম ও জরুরি সেবা থেকে বলা হয়েছে, শনিবার সকালে ক্যাসামিসিসিওলা তার্ম শহরের ভেতরে দিয়ে কাদাপানি ও ধ্বংসাবশেষের ঢল নামে। স্রোতে বাড়িঘর এবং গাড়ি সমুদ্রে ভেসে গেছে।

বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, জরুরি অবস্থা ঘোষণার পর মন্ত্রিসভা বৈঠকে ২০ লাখ ডলার ত্রাণ তহবিলের প্রথম কিস্তির অনুমোদন দেওয়া হয়।

এদিকে, সংবাদমাধ্যমে ভূমিধসে ৪ জনের প্রাণহানির কথা বলা হলেও স্থানীয় একজন কর্মকর্তা রোববার জানান, মৃতের সংখ্যা বেড়ে ৭ হয়েছে। নিখোঁজদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা চলছে। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে এ তৎপরতা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

এনএসএ বার্তা সংস্থা জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যাসামিসিসিওলা তার্মে অন্তত ৩০টি পরিবার আটকা পড়েছে। তারা পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কাদা ও ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, দ্বীপটিতে প্রায়ই ভূমিকম্প, ভূমিধসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এখানে ২০১৭ সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটি সম্পূর্ণ ধ্বংস হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা