ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক (ফাইল ছবি)
জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

সান নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশ না চাইতেই অনেক কিছু দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিদান হিসেবে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একটি টিম হয়ে সর্বোচ্চ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকা শহরে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকার বিকল্প নেই।

আরও পড়ুন: দেশ যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে

রোববার (২৭ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতাযুদ্ধে পুলিশের অবদান স্মরণ করিয়ে দিয়ে কমিশনার বলেন, ১৯৭১ সাল থেকে এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়নি পুলিশ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোড়া হয় রাজারবাগ পুলিশের অস্ত্র থেকে। ওই প্রতিরোধযুদ্ধে শহীদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুরুষ পুলিশ সদস্য।

তিনি বলেন, সামনে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জনগণের জান-মালের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা