ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপ থেকে বাদ ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি

সান নিউজ ডেস্ক: কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও শেষ ষোলোয় যাওয়া হলো না জার্মানদের। ওদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেও নকআউটে পা রেখে ফেলল স্পেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকবে না

দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট পাওয়া জার্মানির সামনে শেষ দিনের সমীকরণটা ছিল নিজেদের জয়, সঙ্গে স্পেনেরও জয়। নিজেদের কাজটা জার্মানি সেরেছে ভালোভাবেই। আল বাইত স্টেডিয়ামে সের্জ গেনাব্রির গোলে এগিয়ে গিয়েছিল শুরুতেই। খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্পেনও তাদের কাজটা ঠিকঠাকভাবেই সারবে, ধারণাটা করা হচ্ছিল এমনই। আলভারো মোরাতার গোলে যে স্পেনও এগিয়ে গিয়েছিল শুরুতেই! জার্মানি আর স্পেন, দুই দলই বিরতিতে গিয়েছিল ১-০ গোলে এগিয়ে। এভাবেই শেষ বাঁশিটা বাজলে শেষ ষোলোয় যেত স্পেন আর জার্মানি।

দুই দলের খেলা যখন শেষ হলো, জার্মানি হয়তো ভাবছিল, দুই দলের খেলাটা প্রথমার্ধেই শেষ হয়ে গেলে বোধ হয় ভালো হতো! দ্বিতীয়ার্ধের শুরুতে জাপান কোচ হাজিমে মরিয়াসু দুই বদলিতে খেলাটার চেহারাই বদলে দেন। বিরতির পর মাঠে আসা রিতসু দোয়ানের গোলে সমতা ফেরায় জাপান। জার্মানির দুর্দশার শুরু সেখানে। এরপর মিডফিল্ডার আও তানাকার গোলে স্পেনের বিপক্ষে লিডই নিয়ে নেয় ব্লু সামুরাইরা। ৫২ কিলোমিটার দূরে আল বাইত স্টেডিয়ামে জার্মানির বিদায়ের বিউগলও যেন বাজতে শুরু করে তখনই! স্পেন জয় না পেলে যে নিজেদের ম্যাচে কমপক্ষে ৮-০ গোলে জিততে হতো তাদের!

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ম্যাচে আসা স্পেনেরও বাদ পড়ার সম্ভাবনা ছিল। নিজেরা যদি জাপানের কাছে হেরে যায়, ওদিকে জার্মানিও যদি হেরে বসে কোস্টারিকার কাছে তাহলে স্পেন আর জার্মানি দুই দলকেই বিদায় নিতে হতো।

নিজেদের ম্যাচে ভালো শুরুর পরও ২-১ গোলে পিছিয়ে পড়েছিল লুইস এনরিকের দল। এর একটু পরে যা ঘটল তা যে দূরতম কল্পনাতেও কেউ আনেননি! ই গ্রুপকে মৃত্যুকূপ বলা হচ্ছিল শুরু থেকেই। তাই বলে সেই মৃতুকূপ থেকে স্পেন-জার্মানি দুই দলই বাদ পড়বে, এমনটা কে-ই বা ধারণা করেছিলেন! ১ গোলে পিছিয়ে থাকা কোস্টারিকা দ্বিতীয়ার্ধে ১২ মিনিট এদিক ওদিকে দুই গোল করে সেই পরিস্থিতিটাই তৈরি করে ফেলেছিল। জার্মানি-স্পেন দুই দলই নিজ নিজ ম্যাচে পিছিয়ে ছিল ২-১ গোলে। এই স্কোরলাইনে দুটো ম্যাচই শেষ হলে বিদায় নিতে হতো দুই ইউরোপিয়ান জায়ান্টকেই।

তবে জার্মানি এরপর ম্যাচে ফিরেছে জার্মানদের মতোই। ৭৩ আর ৮৫ মিনিটে বদলি হিসেবে মাঠে আসা কাই হ্যাভার্টজের জোড়া গোলের পর নিকলাস ফুলক্রুগের গোলে জয় তুলে নিয়েছে ৪-২ ব্যবধানে। তাতে তাদের নিজেদের লাভ হয়নি তেমন, হয়েছে স্পেনের, নিজেদের ম্যাচে ২-১ গোলে হেরেও তাই শেষ ষোলোয় পা রাখে লুইস এনরিকের দল, ই গ্রুপের সেরা দল হয়ে নকআউটে পা রাখে এশিয়ার দেশ জাপান। আর জার্মানি ভাসে টানা দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের বিষাদে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা