খেলা

এক ওভারে ৩০ রান দিলেন সাকিব

সান নিউজ ডেস্ক: বুধবার আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন ডেকান গ্ল‌্যাডিয়েটরসের ওপেনার নিকোলাস পুরান। শেষ পর্যন্ত পুরানের ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে ভর করে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেকান।

আরও পড়ুন: পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

ডেকানের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। সেই ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। চতুর্থ বলে অবশ্য ডট দেন সাকিব, তবে ওভারের বাকি দুই বলে আবারো দুই ছক্কা খেয়ে বসেন এই তারকা অলরাউন্ডার। ফলে এক ওভারে পাঁচ ছক্কায় মোট ৩০ রান খরচ করেন সাকিব।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলা টাইগার্স তাদের বোর্ডে জমা করে ১০৮ রান। ওপেনার জো ক্লার্ক ১২ বলে করেন ২৩ রান। এছাড়া ইফতিখার আহমেদ করেছেন ২১ বলে ৫৪ রানের ইনিংস। সাকিব আউট হওয়ার আগে ৯ বলে করেন ১৭ রান।

আরও পড়ুন: ব্রাজিলে করোনা আতঙ্ক

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনার টম ক্যাডমোর ও নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পায় তারা। দু’জনেই ব্যক্তিগত ফিফটি হাঁকিয়ে ৬.১ ওভারে দলকে এনে দেন ১০ উইকেটের জয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা