বিশ্বকাপ
খেলা

ব্রাজিলকে উড়িয়ে ক্যামেরুনের চমক

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে 'জি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে ক্যামেরুন। তবে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকায় নকআউট পর্বের আগেই বিদায় নিতে হলো আফ্রিকান এ দেশটির।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে জি গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে আক্রমণ চালিয়েছে ব্রাজিল। তবে বারবার আক্রমণ করেও পরাজিত হয় সেলেসাওরা। পুরো ম্যাচে ব্রাজিলের ২৮ টির বেশি আক্রমণ বাঁধিয়ে দিয়েছে ক্যামেরুন। তবুও ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়েই ম্যাজিক দেখায় ক্যামেরুন। ৯৩তম মিনিটে ব্রাজিলের ডি-বক্সে খোলা অবস্থানে ছিলেন আবু বকর। সেখানে হেড থেকে সুন্দর একটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় আফ্রিকার দেশটি।

আরও পড়ুন: জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

তবে গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারায় সুইজারল্যান্ড। সুইসরা ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠে যেতে পারত ক্যামেরুন। তবে নিজেদের জয় নিশ্চিত করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। আর ক্যামেরুনের সংগ্রহ ৪ পয়েন্ট।

এ নিয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে শেষবার হেরেছিলো ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে ব্রাজিলের টানা ১৭ অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো ক্যামেরুন। তবে, বিশ্বকাপের মঞ্চে ২০ বছর পর প্রথম জয় পেলো ক্যামেরুন। আর ১৯ বছর পর ব্রাজিলের বিপক্ষে জয় পেলো তারা। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ক্যামেরুনের কাছে সর্বশেষ হেরেছিলো ব্রাজিল।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ৫০

ক্যামেরুনই একমাত্র দেশ, যারা তিনটি বড় ক্রীড়া ইভেন্টে ব্রাজিলকে হারিয়েছে। ২০০০ সালে অলিম্পিক গেমস, ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ এবং এবার ২০২২ সালের বিশ্বকাপ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা