ছবি: সংগৃহীত
খেলা
আমি শক্ত আছি

আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক

সান নিউজ ডেস্ক: ফুটবল সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে নিয়ে নেতিবাচক নানা খবরে ভক্ত-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। তার জন্য প্রার্থনা করছে ফুটবল বিশ্ব। মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কেমোথেরাপিতে সাড়াও দিচ্ছে না তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবল কিংবদন্তি।

শনিবার(৩ ডিসেম্বর) স্থানীয় সময় ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন পেলে। যেখানে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি, অনেক আশাবাদী। আমার নিয়মিত চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে

কিংবদন্তি এই ফুটবলার আরও জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

ক্যানসারের সঙ্গে লড়াই করা পেলের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমে তার অবস্থা উদ্বেগজনক বলা হলেও পেলের মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছিলেন, তার বাবা ভালো আছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

এর মধ্যেই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। অবশেষে পেলে নিজেই আশ্বস্ত করলেন সবাইকে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা