নকআউটের চ্যালেঞ্জে রাতেই নামছে মেসির আর্জেন্টিনা
খেলা
নকআউট চ্যালেঞ্জ

রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বের আমেজ শেষে এবার নকআউটের রোমাঞ্চ শুরু। এখানে পরাজয় মানে চোখের জলে বিদায়।

আরও পড়ুন : ব্রাজিলে আবারও ইনজুরির হানা

শনিবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে শেষ ষোল মানে নকআউটের মহারণ। আর প্রথম দিনেই মাঠে নামবে ফেভারিট আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের এই লড়াই হবে।

আরও পড়ুন : হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন

এদিকে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নেদারল্যান্ডস লড়বে। খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে, রাত ৯টায় ম্যাচটি শুরু।

নকআউট পর্বের ম্যাচটি খেলার পূর্বে আর্জেন্টিনার আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর সাবেক চ্যাম্পিয়নদের শিবিরে টানা দুই জয়ে স্বস্তি। সবচেয়ে বড় কথা, পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও জয় তুলে নিয়েছে দল।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

লিওনেল স্কালোনির দল তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার রেকর্ডও বেশ ভাল। এখন অব্দি আন্তর্জাতিক ম্যাচে সাতবার মুখোমুখি হয়েছে তারা।

আর্জেন্টিনাকে প্রথম দেখায় হারিয়ে চমকে দিয়েছিল সকারুরা। কিন্তু এর পরের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে মেসিরা। ড্র হয়েছে একটি। তবে বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন : মাইলফলকের সামনে মেসি

আর্জেন্টাইন কোচ স্কালোনি এমন একটা ম্যাচ খেলার আগে জানিয়ে দিলেন, ‘আমাদের মতো কঠিন দুটি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে।

অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার ভুল আমরা করব না। সৌদি আরবের বিপক্ষে আমরা দেখেছি, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।

আরও পড়ুন : অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

আর্জেন্টিনা সতর্ক হয়েই কাতারের মাঠে নামবে বলে স্পষ্ট বুঝা যাচ্ছে । সঙ্গে অস্বস্তির খবর দলের অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া ইনজুরিতে রয়েছেন ।

আরেক অস্বস্তির সংবাদ, বিশ্বকাপে লিওনেল মেসির গোল সংখ্যা ৮। এই ৮ গোলের ১টিও নকআউট রাউন্ডে করতে পারেননি তিনি। এই ধারাবাহিকতা থাকলে হয়তো দলটির বেশিদূর যাওয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা