ছবি-সংগৃহীত
খেলা

ব্রাজিলে আবারও ইনজুরির হানা

সান নিউজ ডেস্ক: দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামার আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল। ইনজুরিতে পড়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের আরও দুই তারকা। তারা হলেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস এবং ডিফেন্ডার অ্যালেক্স টেলেস।

আরও পড়ুন: মাইলফলকের সামনে মেসি

বিশ্বকাপ খেলতে এসে একের পর এক ইনজুরির শিকার ব্রাজিল দলের ফুটবলাররা। নেইমার, দানিলো, অ্যালেক্স সান্দ্রো- এ তিনজন রয়েছেন ইনজুরিতে। যদিও তারা বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন তা বলা হচ্ছে না। ব্রাজিল দল চেষ্টা করছে, পরের যে কোনো রাউন্ডে তাদের ফিরিয়ে আনার।

ব্রাজিলের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে এ দু’জনের ইনজুরিতে পড়া এবং পুরো বিশ্বকাপ খেলতে না পারার দাবি করা হয়েছে। দু’জনেই ক্যামেরুন ম্যাচে খেলতে গিয়ে প্রায় একই রকমের চোট পান।

শনিবার জানা গেছে, বিশ্বকাপের বাকি অংশে তাদের পাওয়ার সম্ভাবনা কম। যদিও ব্রাজিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা দেয়া হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

শুক্রবার ক্যামেরুন ম্যাচের পর ব্রাজিল দলের চিকিৎস রদ্রিগো লাসমার বলেন, ‘টেলেস বলছিল ওর হাঁটুতে যন্ত্রণা করছে। সাজঘরে ওর চোট পরীক্ষা করা হয়েছে। শনিবার এমআরআই করা হবে। এরপরই চোটের পরিস্থিতি বুঝতে পারব। হেসুসের ডান হাঁটুতে ব্যথা করছে। তাকেও পরীক্ষা করা হয়েছে এবং এমআরআই করা হবে।’

শনিবার এমআরআই করার পরেই জানা যায় দু’জনের চোটের অবস্থা খুব একটা ভাল নয়। যদিও এই দু’জন ব্রাজিলের প্রথম একাদশের সদস্য নন। ক্যামেরুনের বিপক্ষে পরিবর্তিত একাদশ মাঠে নামানোয় তারা প্রথম একাদশে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল প্রথম একাদশ খেলালে তাদের দু’জনেরই সাইড বেঞ্চে থাকার সম্ভাবনা ছিল বেশি।

আরও পড়ুন: মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া

ব্রাজিল দলে চিন্তা রয়েছে নেইমার এবং দানিলোকে নিয়েও। সে প্রসঙ্গে রদ্রিগো লাসমার বলেন, ‘নেইমার এবং আলেক্স সান্দ্রোকে নিয়ে আমাদের হাতে সময় রয়েছে। সম্ভাবনাও রয়েছে ওদের খেলার। এখনই আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ এখনও নেইমার বল নিয়ে অনুশীলন শুরু করেনি। আশা করি দ্রুত অনুশীলন শুরু করবে। চোট সারিয়ে দলের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তারপরই আমরা সিদ্ধান্ত নেবো ওদের খেলানো হবে কি না।’

রদ্রিগো আরও বলেন, ‘দানিলোর উন্নতি খুবই ভাল হচ্ছে। বলের সঙ্গে শুক্রবার ও ভালই অনুশীলন করেছে। যেভাবে খেলাতে চাইছি সেভাবে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আশা করি শনিবার সে ভালোভাবেই অনুশীলন করতে পারবে। দেখা যাক সেখানে সব ঠিকঠাক থাকে কি না। আশা করি তাকে অন্তত পরের ম্যাচে খেলতে দেখা যাবে।’

আরও পড়ুন: অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

নেইমারকে শুক্রবার দলের সঙ্গে স্টেডিয়ামে আসতে দেখা যায়। গ্যালারিতে বসে সতীর্থদের তাতিয়েছিলেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জ্বরের কারণে হোটেলে কাটালেও ক্যামেরুন ম্যাচে তাকে স্টেডিয়ামে হাজির থাকতে দেখে উৎফুল্ল হযেছিলেন সমর্থকরা। নেইমার এরইমধ্যে জ্বর সারিয়ে জিমে অনুশীলন শুরু করে দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা