সংগৃহীত ছবি
খেলা
কোপা আমেরিকা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় চিলিকে হারিয়ে প্রতিশোধ নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। একইসঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৬ জুন) চিলির বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলের জয় পায় মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল মেসিদের। তবে সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি দলটি। খেলার ২২ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কিন্তু চিলির গোলরক্ষক ব্রাভোকে ফাঁকি দিতে পারেননি তিনি।

আরও পড়ুন : বাংলাদেশকে উড়িয়ে সেমিতে আফগানিস্তান

ম্যাচের ৩০ মিনিটের সময় আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। কিন্তু এবার তার দেওয়া হেড ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। ম্যাচের ৩৫ মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। পরে বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় দু’দলকে গোল শূন্যতেই বিরতিতে যেতে হয়।

বিরতি শেষে আবারও আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। ম্যাচের ৬১ মিনিটে গোলের আরও একটি সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। তবে তা কাজে লাগাতে পারেনি দলটি। বাঁ-দিক থেকে নিকো গঞ্জালেজের বাঁ-পায়ের জোরালো শট ব্রাভোর হাতস্পর্শ করে গোলপোস্টে লাগে।

আরও পড়ুন : ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

খেলার ৭২ মিনিটে চিলি সুযোগ পেলেও তা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ৭৫ মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি।

ম্যাচের ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে কাঙ্ক্ষিত সেই গোল করেন লাউতারো মার্টিনেজ। তার গোলের সুবাদে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা