সংগৃহীত ছবি
রাজনীতি

প্রতিশোধ নয়, বিচার চাই

জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন, আমরা ব্যক্তিগত ও দলগতভাবে কারোর ওপর কোন প্রতিশোধ নিতে চাই না। এ প্রতিশোধ মানে আইনকে হাতে তুলে নেওয়া। আমরা এটি চাই না। আমরা নয্য বিচার চাই। আমরা প্রতিটি হত্যা ও অপরাধের বিচার চাই। এ সকল বিচার যদি না হয় তাহলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার টাউনহল ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: দেশে সংখ্যালঘু কোনো শব্দ থাকবে না

তিনি বলেন, আ’লীগ সরকার ষড়যন্ত্র করে বিগত সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামীর যেই ক্ষতি করেছে এই রকম ক্ষতি আর কোনো দলের হয়নি। এ সময় দলের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের ওপর জুলুম নিপীড়ন চালানো হয়েছে। আমাদের হাজারও নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। তাদেরকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিয়েছে। সর্বশেষ দলকে নিষিদ্ধ করা হয়েছিলো। এছাড়া দেশের আলেমদের ওপর আঘাত করা হয়েছে। এ সময় হস্তক্ষেপ করেছে সাংবাদিকদসহ সকল পেশার মানুষের ওপর। জাতি এদের বিচার চায়। তাদের বিচার করতে হবেই।

সাম্প্রতি নতুন স্বাধীনতায় প্রবাস এবং দেশ থেকে যারা এই যুদ্ধ করেছে তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জীবনের থেকে যাদের সাহাদাত প্রিয় তাদের কখনই ধমক দিবেন না। এদেরকে সব সময় আদরে রাখবেন। আগামীর বাংলার তরুণদের বাংলাদেশ। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সাংবাদিকসহ সবার দেশ।

আরও পড়ুন: আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা