সংগৃহীত ছবি
রাজনীতি

জেলে যেতে প্রস্তুত ৩ কোটি সমর্থক: জামায়াত আমির

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই। যেদিন আজহারের মুক্তি মিলবে, এর পরদিন আমাকে ছাড়বেন। ১৩ বছর কারাগারে ধুঁকে ধুঁকে জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে না ছাড়লে জামায়াতের প্রাপ্তবয়স্ক তিন কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত।

আরও পড়ুন: মঙ্গলবার গণঅবস্থান কর্মসূচির ঘোষণা

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুন-গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু কোনো কিছুই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা