সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।

আরও পড়ুন: গাজায় বেড়েই চলেছে প্রাণহানি

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কী, সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প।

তিনি বলেন, এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না।

প্রসঙ্গত গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনও দেশে ঠাঁই হবে না!

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা