সংগৃহীত ছবি
রাজনীতি

ফ্যাসিবাদের বিরুদ্ধেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। এমনকি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫২’র প্রেরণায় আমরা দীর্ঘ (১৬-১৭) বছর দেশে সংগ্রাম করেছি। এ সময় আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে দেশে জুলাই-আগস্ট (অভ্যুত্থান) হয়েছে।

তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ভয়ংকর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ তারা গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের গণতন্ত্রের পক্ষে থাকলে কেউ পালায় না। এর উদাহরণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এত নিপীড়নের পরও তিনি জনগণ ও দেশ ছেড়ে যাননি।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুগ্ম মহাসচিব বলেন, দেশে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যেই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না।

আরও পড়ুন: একুশে বইমেলায় পাঠকদের তীব্র সমাগম

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা