সংগৃহীত ছবি
রাজনীতি

নির্বাচন নিয়ে যা বললেন খসরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জনগণ একটি নির্বাচিত দায়বদ্ধ ও জবাবদিহি সরকারের জন্য অপেক্ষায় আছে বলে মন্তব্য করে বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (৩ মার্চ) দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নির্বাচিত ‘কর আইনজীবী’ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহি সরকার হবে জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততার সম্বন্ধে জনগণের মনে একই প্রশ্ন জাগছে, এটি যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।

এনসিপির সেকেন্ড রিপাবলিক চাওয়া নিয়ে কী ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি দেশে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য। যেই রাজনীতিতে সবার সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করার, রাজনৈতিক দল গঠন করার, তাদের নিজস্ব মতামত, বক্তব্য, দর্শন, চিন্তা জনসম্মুখে তুলে ধরার জন্য। এই অধিকারটি সবার থাকবে। সুতরাং নতুন যেই দলটি হয়েছে তারা তাদের কথা তুলে ধরেছে, অন্যান্য দলগুলোও তাদের নিজ নিজ কথা বলছে। এইটাই স্বাভাবিক, এইটাই গণতন্ত্র।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, দিনশেষে সবার যা চিন্তাভাবনা তা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য। যারা যেই ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, সেই ম্যান্ডেট নিয়ে পাস করে সংসদে আসতে হবে। সংসদে সেই গুলো পাস করবে। সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। তবে সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এনে পাস করতে হবে। যায় ভাবছেন তাতে অসুবিধা নেই কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছ থেকে।

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে সন্দেহ কেউ প্রকাশ করছে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে। সরকারে রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। দেশের জনগণ ছাড়াও দেশের বাইরে ও দেশের মধ্যে যারা স্টেকহোল্ডার আছে, যারা দেশের সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের সাময়িক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানসহ নবনির্বাচিত ‘কর আইনজীবী’ নেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

ডিজেল রপ্তানি নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর জ্বালানি রপ্তানি সীমিত ক...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা