সংগৃহীত ছবি
রাজনীতি

শিশুরা বোনের বাড়িতে নিরাপদ নয়

নিজস্ব প্রতিবেদক: শিশুরা বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে বলে প্রশ্ন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা হলেন জিয়াউদ্দিন

সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অবৈধ সম্পদ সমাজে বিশৃঙ্খলা ও অপকর্ম সহায়তা করে। কারণ আ’লীগের মন্ত্রী- এমপিরা তো হাজার কোটি টাকা লুট করেছে। আর তারা দুর্নীতিবাজ, লুটপাটকারীদের এমপি মন্ত্রী বানিয়ে ১৫ বছর অরাজকতা প্রতিষ্ঠা করেছিলো।

তিনি বলেন, আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। নারীরা এখন নিরাপদ নয়। আছিয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন। তিনি দ্রুত গতিতে নারী নেত্রীদেরকে হাসপাতালে পাঠিয়েছেন।

রিজভী বলেন, শুনছি, ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তদারকি করছে। এটাতো তাদের কাজ নয়। কেউ অন্যায় করলে আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। এসপির রুমে গিয়ে তদারকি করা আপনার কাজ নয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা