সংগৃহিত ছবি
রাজনীতি

নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে অব্যাহতি

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা

অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন,জেলার কবিরহাটের বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।

দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেওয়া ওই তিন নেতা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাঁদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা