সংগৃহীত ছবি
রাজনীতি

৭১-২৪ এক কাতারে আনা সমুচিত নয় 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি।

আরও পড়ুন: হাসনাতের সাথে দ্বিমত প্রকাশ করলেন সারজিস

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেসিফিকেশনসে উল্লেখ করা হয়নি। এটি উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনরলিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে। সেটার আলোকে আলোচনা করে করা যাবে। বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা