সংগৃহিত ছবি
রাজনীতি

আজ আ’লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের বিচার ও তাদের নিবন্ধন বাতিলের দাবিতে আজ (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ’লীগ, ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ রাজধানীর শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে, রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আ’লীগের আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচারের নিশ্চয়তা চায় এনসিপি।

তিনি বলেন, বিচার চলাকালীন আ’লীগের রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীকে রাজনীতিতে ফেরানোর যেই কোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: দূষিত শহরের শীর্ষে রাজধানী

তিনি আরও বলেন, আ’লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা