সংগৃহিত ছবি
রাজনীতি

জুন-জুলাইয়েও ভোট সম্ভব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেন, বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবে কাজ করলে জুন-জুলাইয়েও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।

শুক্রবার (৭ মার্চ) সকালে রাজশাহীর মোহন পার্কে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেশের তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এখন জাতীয় নির্বাচনের নিয়ে তারা গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, ভারতের সকল অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও শেখ হাসিনা সরকার কিছু বলতেন না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা