সংগৃহীত
রাজনীতি

আবারও তিন দিনের কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ।

আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

তিনি জানান, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই, সেদিন বিএনপির কোনো কর্মসূচি নেই। কিন্তু আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।

আরও পড়ুন: বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, একই সময়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সারা দেশে বিএনপি ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

সান নিউজ/এএন//এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী এ...

উলিপুরে চুরি-মাদক নিমূলে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্য...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করে শোকজ পেলেন কর্মচারী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা