ছবি : সংগৃহিত
রাজনীতি

২৬ ডিসেম্বর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষে আগামী ২৬ ডিসেম্বর রংপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিমানযোগে রংপুরে গিয়ে পীরগঞ্জে (রংপুর-৬) নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শেখ হাসিনা ঢাকা থেকে ৬ জেলায় ভার্চুয়াল জনসভা করবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় যোগ দিতে সড়কপথে বরিশালে যাবেন।

আরও পড়ুন: প্রচারণা শুরু করলেন জিএম কাদের

বরিশালের জনসভা শেষে রাত্রিযাপন করবেন টুঙ্গিপাড়ায়। পরদিন সকালে নিজ নির্বাচনী আসনে (গোপালগঞ্জ-৩) জনসভা করবেন প্রধানমন্ত্রী। সবশেষ তিনি ঢাকার ধানমণ্ডি ক্লাব মাঠে আগামী ১ জানুয়ারি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা