সংগৃহীত ছবি
রাজনীতি

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাজী মো. মনির হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মাধ্যমে একটি স্বাধীন দেশ অর্জিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচরে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ভাষার জন্য আত্মত্যাগ ইতিহাসে নজিরবিহীন

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন হয়েছে। এই ১৭ বছর আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে মিথ্যা ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে দেশে জুলাই অভ্যুত্থান হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। দেশের সকল দুযোর্গে এই তরুণ প্রজন্ম সব সময় সহযোগিতা করেছে।

রক্ত দান কর্মসূচি করার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রক্ত দান করা একটি মহৎ কাজ। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই আমি সকলকে প্রতি ৪ মাস পরপর রক্ত দান করার আহ্বান করি।

আরও পড়ুন: একুশে বইমেলায় পাঠকদের তীব্র সমাগম

এ সময় ৫৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহব্বায়ক হাজী মোঃ সাইফুল ইসলাম বলেন, আজ ভাষা শহীদদের স্মরণে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের আমলে জনগণ তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারেনি। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা