ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে ভাইরাস জ্বরে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কর্ণফুলীতে মিলল স্কুলছাত্রের মরদেহ

নিহত মজিবুর রহমান রতন (৫৯) সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুয়া মিয়ার বাড়ির সুয়া মিয়ার ছেলে।

তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ত্রিশালে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগ

সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা কামাল উদ্দিন বলেন, গত ৭দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রতন।

শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যার দিকে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: "এডুকো বাংলাদেশ'র" ২৫ বছর পূর্তি উদযাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা