ছবি-সংগৃহীত
সারাদেশ

আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এরআগে বুধবার (৩০ আগস্ট) রাতে মোল্লাহাট উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, পিরোজপুরের মৃত কামাল গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মো. আকাশ আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মো. রিপন (২০) এবং মাদারীপুরের মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)।

আরও পড়ুন : খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্য অনুযায়ী র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাঁচ সদস্যকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর হয়ে কার্যক্রম পরিচালনা করছিল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।

আরও পড়ুন : রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

আটকদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোটবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা