সারাদেশ

না.গঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি এর সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়।

আটকরা হলো মো. কামরুল হাসান ভুইয়া (২৫) ও মোজাহিদ হাসান (২০)। তারা উভয়েই কুমিল্লা জেলার বরুরা থানার গোপালনগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১’র সিনিয়র এএসপি মো. সুমিনুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের আষাঢ়ের চর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো. কামরুল হাসান ভুইয়া (২৫) ও মোজাহিদ হাসানকে (২০) আটক করা হয়। তারা কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেল হতে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্তিক ব্লগারদের হত্যা, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত মো. কামরুল হাসান ভুইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়ালেখা করা অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এসব পড়ালেখাকে হারাম মনে করে বাড়ি ফিরে আসে ও পুরোপুরিভাবে জঙ্গি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। অপরজন মোজাহিদ হাসান সিটি ইউনিভার্সিটি, ঢাকায় কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়ালেখা করে। দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই এদের চূড়ান্ত লক্ষ্য বলে জানায়।

এ লক্ষ্যে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) তে যোগদান করে এবং পরবর্তীতে সংগঠনের নারায়ণগঞ্জ ও কুমিল্লা এলাকার মাসুল হিসেবে দায়িত্ব পায়।

উভয়েই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, প্রোটেক্টেড টেক্সট, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা