ছবি : সংগৃহিত
সারাদেশ

দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ জন ছাত্রী গত দুই মাসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে পালিয়ে বিয়ে করেছেন।

আরও পড়ুন: সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের শিক্ষকরা জানান, স্কুল কলেজে মেয়েরা মোবাইল নিয়ে আসে। চিতলমারীতে শতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যায়। আবার অনেকে কোচিং সেন্টারের নামে বাইরে থেকে ফেসবুকে সময় কাটায়।

অধ্যক্ষ মো. বাবুল মিঞা বলেন, অনেকেই সম্মানের জন্য সত্য কথা স্বীকার করেন না। তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

আরও পড়ুন: কলাবাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

উঠতি বয়সী মেয়েরা প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর পরিবারের অজান্তেই পালিয়ে যায়। জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

তিনি আরও জানান, কিছুদিন আগে এক ছাত্রীকে পুলিশের সহায়তা উদ্ধার করা হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় আবার সে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই প্রয়োজন।

আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে নিজাম উদ্দীন শেখ, মাসুদ সরদার, কাজী আবু শাহীন, অলিউজ্জামান জুয়েল, অর্চনা দেবী বড়াল, সব অফিসের বিভাগীয় প্রধানরা।

সভায় চুরি, মাদক, সুদ, কোচিং বাণিজ্য ফেসবুকে সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়েসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা