ছবি : সংগৃহিত
সারাদেশ
রুপার নৌকা

প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান শার্শার ফরিদা

জামাল হোসেন, বেনাপোল: দীর্ঘ দিনের সুপ্ত বাসনা সুন্দর-হৃদয় স্বপ্ন সাধ ও প্রবল ইচ্ছা এবং আন্তরিকতা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রুপার নৌকা তৈরী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান যশোরের শার্শার ফরিদা পারভীন।

আরও পড়ুন: কিস্তির টাকা চাওয়ায় হত্যা, আটক ১

দীর্ঘ ২০ বছর ধরে পরের বাড়িতে ঝিঁয়ের কাজ ও কাঁথা সেলাই করে পাওয়া পারিশ্রমিক মাটির ব্যাংকে জমা করা টাকা দিয়ে বানানো রুপার নৌকা দেখতে আসছেন অনেকে। ফরিদা পথ চেয়ে বসে আছেন কবে ধরা পাবে স্বপের ছোঁয়া।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেশে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সন্তষ্ট হয়ে একটি রুপার নৌকা বানিয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের ফরিদা পারভীন (৩৮)। সেই নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে চান।

আরও পড়ুন: উখিয়ায় ৩২ রোহিঙ্গা আটক

ফরিদার নৌকার কথা এখন সাধারণ মানুষের মুখে মুখে। তার বাড়িতে নৌকা দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফরিদার কাজে অভিভূত দর্শনার্থীসহ স্থানীয়রা।

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা ফরিদা পারভীন। নকশীকাঁথা সেলাই এর কাজ করেন ফরিদা। বৃদ্ধা মা রাশিদা খাতুন ও এক মেয়ে আলেয়া খাতুনকে নিয়ে ফরিদার সংসার। স্বামী আনিছুর রহমান দ্বিতীয় বিয়ে করে থাকছেন অন্য জায়গায়।

আরও পড়ুন: বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

শার্শার উত্তর সীমান্ত নারিকেল বাড়িয়া ও শিকারপুর গ্রামের সীমানা নির্ধারণী বেত্রবতী নদীর পাড়ে শিকারপুর অংশে খাস জমিতে একটি ঘর বেঁধে বসবাস করছেন ফরিদা। নিজের সহায় সম্পদ বলতে এতটুকুই।

তার কর্মকান্ডে খুশি হয়ে প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য আলতাফ হোসেন ও নাভারন মহিলা কলেজের প্রভাষক আসাদুজামান আসাদ। ফরিদার বাড়িতে এ নৌকা দেখতে যান তারা।

আরও পড়ুন: বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ফরিদা পারভিন বলেন, ‘বঙ্গবন্ধুরে ভালোবাসি। প্রধানমন্ত্রীরে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ কইরা তার মেয়েরে একটা নৌকা উপহার দেবো। এটা আমার জীবনের শেষ ইচ্ছা। প্রধানমন্ত্রী আমার কাম দেখে খুশি হইব, তাতেই আমি খুশি। যে দিন দিতে পারব নৌকাটি স্বার্থক হবে ভালোবাসা ও ভাললাগা।’

শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা বলেন, ২০ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক একটা রুপার নৌকা বানান ফরিদা।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এই উপহারটি দিতে চান। বিষয়টির সহযোগিতার জন্য যোগাযোগ বা প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ফরিদার মনের আশা পূর্ণহোক দৃষ্টিগোচর হোক প্রধানমন্ত্রীর এমনটাই আশা ফরিদাসহ এলাকাবাসির।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা