সারাদেশ

কিস্তির টাকা চাওয়ায় হত্যা, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কিস্তির টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন মো. ইউনুছ আলী (৫০) নামের এক এনজিওকর্মী।

আরও পড়ুন : গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের কালু হাজী সড়কের পাশে একটি বাড়িতে মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক মো. জাবেদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

এরআগে, গত ২৪ আগস্ট তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাতদিন পর মৃতদেহের সন্ধান পায় তারা।

আরও পড়ুন : বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নিহত ইউনুছের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের গণি হেডমাস্টার সড়কে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা। অন্যদিকে, আটককৃত জাবেদ একই ওয়ার্ডের কালু হাজি সড়কের মিঝি বাড়ির সফিকুর রহমানের ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক এবং চা দোকানী।

ইউনুছের স্ত্রী সুলতানা জামান জানান, ২৪ আগস্ট বিকেল প্রায় সাড়ে ৪ টার দিকে তার স্বামী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। পরদিন তিনি থানায় নিখোঁজ ডায়েরী করেন।

আরও পড়ুন : বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা বলেন, গত ২৪ আগস্ট বিকেল থেকে ইউনুছ আলী নিখোঁজ রয়েছেন। পরদিন তার স্ত্রী সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। সেই সূত্র ধরে আমরা ভিকটিমের সন্ধান শুরু করি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি ওই রাতে ভিকটিক কালু হাজী সড়কের বাসিন্দা জাবেদের কাছে আসে। এরপর থেকেই তার সন্ধান ছিল না। আমরা জাবেদকে জিজ্ঞাসাবাদ করি। তখন জাবেদ তাকে হত্যা করে মৃতদেহ মাটিতে পুঁতে রাখার বিষয়টি স্বীকার করে।

তিনি বলেন, ইউনুছ আলী ‘গ্রামীন বাংলা’ নামের একটি মাল্টিপারপাসের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দিত। সে নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। জাবেদ তার কাছ থেকে দৈনিক আড়াইশ টাকা কিস্তি পরিশোধের শর্তে ২০ হাজার টাকা ঋণ নেয়। ঘটনার আগে সে কয়েকটি কিস্তি আটকে দেয়। ঘটনার রাতে ইউনুছ কিস্তির টাকা নিতে জাবেদের বাড়ির সামনে থাকা তার চা দোকানে যায়। এ সময় তাদের দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জাবেদ লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। পরে সে নিজেই ইউনুছের মৃতদেহ দোকানের পেছনে মাটিতে পুঁতে রাখে। ইউনুছের মোটরসাইকেল এবং মোবাইল ফোন পাশের একটি পুকুরে ফেলে দেয় সে।

আরও পড়ুন : উখিয়ায় ৩২ রোহিঙ্গা আটক

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মৃতদেহ মাটির নীচ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইউনুছের মোটরসাইকেলটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা