সংগৃহীত
সারাদেশ

খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি: যশোর জেলার শেষ সীমান্ত এলাকা খুলনার ফুলতলা থানাধীন বেজেরডাঙায় যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যাওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর পুনরায় খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বুধবার (৩০ আগস্ট) যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস রাত সাড়ে ৮টার পর থেকে খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান। এদিন বিকাল ৪:১৫ মিনিটে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস যশোরের বেজেরডাঙা এলাকায় পৌছালে একটি বগির ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যায়।পরে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

আরও পড়ুন: আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

অবশেষে ট্রেনের দুর্ঘটনা কবলিত বগিটি ফুলতলা রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং লাইন ক্লিয়ার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৮টার পর থেকে খুলনার সাথে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়েছে। ট্রেনটি পুরাতন হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আশংকা করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা